কম চর্বিযুক্ত খাবার নারী স্বাস্থ্যের জন্য ভালো

কম চর্বিযুক্ত খাবার নারী স্বাস্থ্যের জন্য ভালো। গেল প্রায় দুই দশক ধরে চলা একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণাটি দ্যা জার্নাল অব নিউট্রিশনে প্রকাশ করা হয়েছে। তথ্যসূত্র: মেডিক্যাল নিউজ টুডে

অতীতে ইঁদুরের উপর চালানো গবেষণাগুলোতে দেখা গেছে- কম চর্বিযুক্ত খাবারের থেকে বেশি চর্বিযুক্ত খাদ্যাভ্যাস টিউমার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। আবার, কিছু গবেষণা বলছে- উচ্চ চর্বিযুক্ত খাবার কোলোরেক্টাল ক্যান্সারের সম্ভাবনা বাড়ায়।

অতিসম্প্রতি, মানুষের উপর চালানো একটি গবেষণা বলছে- কম চর্বিযুক্ত খাবারে যেসব নারীরা ব্রেস্ট ক্যান্সারের জন্য ডায়াগনোসিস করিয়েছেন তাদের জীবনকাল ও স্বাস্থ্যের উন্নতি ঘটেছে।

গবেষকরা, ব্রেস্ট ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার এবং হৃদরোগের উপর কম চর্বিযুক্ত খাবারের প্রভাব নির্ধারণ করার লক্ষ্যে প্রায় ৫০ হাজার নারীর উপর দুই দশক ধরে জরিপ করেছেন।

রোজ প্রেনটিসের নেতৃত্বে একটি গবেষক দল ডায়েটারি মোডিফিকেশন ট্রায়াল নামের এই গবেষণার কাজটি ১৯৯৩ সালে শুরু করেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত ৪৮ হাজার ৮৩৫ জন নারী নিরীক্ষাটিতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন। যাদের ৪০ শতাংশকে কম চর্বিযুক্ত খাদ্য গ্রহণ করতে দেয়া হয়, যার মধ্যে সবজি, ফল, শস্যদানা প্রভৃতি ছিল। বাকী ৬০ শতাংশকে তাদের নিয়মিত খাদ্যাভ্যাস বজায় রাখতে বলা হয়।

৮ বছর ৫ মাস চলার পর গবেষকরা দু’টি দলের মধ্যকার কোলোরেক্টাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এবং হৃদরোগের ঝুঁকির মধ্যে তেমন কোনো পার্থক্য খুঁজে পাননি।

যাইহোক, ১৯ বছর ৬ মাস পর গবেষণার একটি মধ্যবর্তী রিপোর্টে দেখা গেছে-

  • এই সময়ের মধ্যে কম চর্বিযুক্ত খাদ্যাভ্যাস অনুসরণ করা যেসব নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, তাদের মৃত্যুর সংখ্যা ১৫-৩৫% কম।
  • এই নারীদের ইনসুলিন নির্ভর ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সংখ্যা ১২-২৫% কম।
  • গবেষণার শুরুতে যেসব নারীর উচ্চ রক্তচাপ অথবা হৃদরোগ ছিল না, তাদের হৃদরোগে আক্রান্ত হবার সংখ্যাও ১৫-৩০% কম। 

 

টাইমস/এনজে/জিএস

Share this news on:

সর্বশেষ

img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026
img
৭ বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী Feb 07, 2026
img
ফরিদপুরে ৩ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 07, 2026
img
চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না: মির্জা আব্বাস Feb 07, 2026
img
গাজীপুরে ২ শতাধিক রিসোর্ট, পিকনিক স্পট ৪ দিন সম্পূর্ণ বন্ধ ঘোষণা Feb 07, 2026
img
১২ বার কম্পন সিকিমে, ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত Feb 07, 2026
img
বাংলাদেশকে ছাড়াই আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর Feb 07, 2026
img
নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ বিভীষণ চরিত্রে আলোচনায় বিজয় সেতুপতি Feb 07, 2026