জাদুকরী খাবার আখরোট

আখরোট এক প্রকার বাদাম জাতীয় ফল। এই ফল অত্যন্ত পুষ্টিকর, যাতে প্রচুর আমিষ এবং অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড রয়েছে। আখরোট গাছের বৈজ্ঞানিক নাম Juglans regia, যা জুগল্যান্ডাসি গোত্রের পত্রপতনশীল বৃক্ষ।

পুষ্টি ও খাদ্যবিজ্ঞানীরা জানিয়েছেন, প্রতি ১০০ গ্রাম আহার উপযোগী আখরোটে রয়েছে- ১৫.২ গ্রাম আমিষ, ৬৫.২ গ্রাম ফ্যাট ও ৬.৭ গ্রাম ফাইবার থাকে। এর আমিষে অনেকগুলো অত্যাবশ্যকীয় এমিনো এসিড থাকে।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন একমুঠো আখরোট খেলে হৃদরোগের ঝুঁকি কমে। চিকিৎসকদের মতে, নিয়মিত আখরোট খেলে নানা স্বাস্থ্য সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

গবেষকরা বলছেন, আখরোটে রয়েছে পলিআনস্যাচুরেটেড ফ্যাট, যা দুচিন্তাগ্রস্ত অবস্থায় রক্তচাপ কমাতে সহায়ক। আরও দেখা যায়, ‘অ্যাভারেজ ডায়াস্টলিক ব্লাড প্রেশার’ ( নিচের নম্বর) কমাতে আখরোট অত্যন্ত উপকারী।

চলুন জেনে নিই নিয়মিত আখরোটে খাওয়ার উপকারিতা এবং এর মাধ্যমে যেসব রোগ এড়ানো যায়-

হৃদযন্ত্রের জন্য উপকারী
উচ্চ মাত্রায় ওমেগা-৩ ফ্যাট থাকার কারণে আখরোট দেহের উপকারী কোলেস্টেরল বাড়ায় এবং অপকারী কোলেস্টেরল কমিয়ে ফেলে। এটি স্ট্রোকসহ অন্যান্য হৃদরোগ প্রতিরোধ করে।

নিদ্রাহীনতা কমায়
আখরোটে মেলাটোনিন বলে একটি উপাদান থাকে। এই মেলাটোনিন ঘুমের পক্ষে ভালো। ফলে যারা ঘুমের সমস্যায় ভুগছেন, তারা নিয়মিত আখরোট খেলে উপকার পাবেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
আখরোটে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বার্ধক্য, ক্যান্সার ও স্নায়বিক রোগ প্রতিরোধ করে আখরোট।

ত্বক উজ্জ্বল করে
আখরোটের ওমেগা-৩ দেহের ত্বককে উজ্জ্বল করে। আদ্রতা ধরে রাখে এবং পুষ্টি যোগায়। ত্বকের জন্য ক্ষতিকর কোষকে ধ্বংস করে আখরোট।

স্মৃতিশক্তি বজায় রাখে
নিয়মিত আখরোট খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং মানসিক স্থিরতা আসে।

পুরুষদের মধ্যে যৌন ক্ষমতা বৃদ্ধি করে
সমীক্ষায় দেখা গিয়েছে, ২১ থেকে ৩৫ বছর বয়সী পুরুষরা যদি দৈনিক ৭৫ গ্রাম করে আখরোট খান, তাহলে তাদের শুক্র উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় ও শুক্র কোষের স্বাস্থ্যোন্নতি ঘটে।

চুলের জন্য উপকারী
আখরোট চুলের জন্য একটি ভালো খাবার। এতে আছে চুলকে শক্তিশালী করার উপাদান বায়োটিন। বায়োটিনের অভাবে চুল পড়ে এবং চুলের আগা ফেটে যায়। আখরোট চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধি নিশ্চিত করে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026