ইনফেকশনের তিন মাসের মধ্যে হৃদরোগ!

ইনফেকশনের সঙ্গে হৃদরোগের সম্পর্কে খুঁজে পেয়েছেন গবেষকরা। দেখা গেছে, ব্যক্তির ইনফেকশন হওয়ার তিন মাসের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

হার্টঅ্যাটাক, হৃদরোগ, স্ট্রোক, হাইপারটেনশন ও হৃদযন্ত্রের কার্যহীনতাকে সামষ্টিকভাবে বলা হয় কার্ডিওভাসকুলার ডিসিস বা সিভিডি।

গবেষণায় দেখা গেছে, আমেরিকার প্রায় ৮৪ মিলিয়ন লোক কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত। যেখানে প্রতিদিন গড়ে দুই হাজার ২০০ লোক এ রোগে মারা যায়।

কার্ডিওভাসকুলার ডিসিস (সিভিডি) রোগের পেছনে বেশ কিছু উপাদান জড়িত।

এরমধ্যে ধূমপান, উচ্চমাত্রার কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ ইত্যাদি যা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। অন্যান্য উপাদান যেমন লিঙ্গ, বয়স, জাতি ও পারিবারিক ইতিহাস ইত্যাদি মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না।

তবে সাম্প্রতিক কিছু গবেষণায় আরও কিছু উপাদান পাওয়া গেছে যা পরোক্ষভাবে কার্ডিওভাসকুলার রোগের জন্য দায়ী।

কিছু গবেষণায় দেখা গেছে, ইনফেকশন ও নিউমোনিয়া থেকেও হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক হবার ঝুঁকি রয়েছে।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ইনফেকশনের সঙ্গে কার্ডিওভাসকুলার রোগের সম্পর্ক রয়েছে।

মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. লক্ষীনারায়ন বলেন, গবেষণায় কার্ডিওভাসকুলার ডিসিসে আক্রান্ত এক হাজার ৩১২ জন রোগীকে পরীক্ষা করা হয়েছে, যাদের ৭২৭ জন রক্তস্বল্পতা জনিত স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

এসব রোগীদের অনেকেই ইনফেকশনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে তিনি জানান।

গবেষণায় দেখা গেছে, এসব রোগী কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত হবার ১-২ বছর আগে বিভিন্ন ধরনের ইনফেকশনে ভুগেছিলেন।

আক্রান্ত রোগীদের অধিকাংশের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের ইনফেকশন হয়েছিল বলে গবেষণা প্রতিবেদনে বলা হয়।

গবেষণায় দেখা যায়, হৃদরোগে আক্রান্তদের প্রায় ৩৭ ভাগ তিনমাস ধরে বিভিন্ন ধরনের ইনফেকশনে ভুগছিলেন।

এক্ষেত্রে ইনফেকশনে আক্রান্ত হবার প্রথম দুই মাসে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি।

 

সূত্র: মেডিকেল নিউজ টুডে।

Share this news on:

সর্বশেষ

img
স্বাধীনতার বিরোধিতাকারীদের ভোট চাওয়ার অধিকার নেই: আবুল কালাম Feb 06, 2026
img
ভোলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ১৯ Feb 06, 2026
img
নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের কম বা বেশি হতে পারে: ইসি আনোয়ারুল Feb 06, 2026
img
দেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ঝালকাঠিতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প Feb 06, 2026
img
লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে: ইসি মাছউদ Feb 06, 2026
নবীজির মৃত্যুর গুজবের সময় যা ঘটেছিল | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে? Feb 06, 2026
রমজানে যে আমল বেশি বেশি করতেন মহানবী | ইসলামিক জ্ঞান Feb 06, 2026
বাউফল উপজেলায় জামায়াত আমিরের বক্তব্য Feb 06, 2026
img
ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
দিশার সঙ্গে তলবিন্দরের ভিডিও বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়? Feb 06, 2026
img
ইরানের স্বার্থরক্ষায় চীনের সমর্থন Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে Feb 06, 2026
img
রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২, আহত ৬ Feb 06, 2026
img
নারীর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না : জামায়াত আমির Feb 06, 2026
img
পাকিস্তানে সেনাবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে প্রাণ গেল ২১৬ সন্ত্রাসীর Feb 06, 2026
img
যমুনার কাছে আসা আন্দোলনকারীদের ওপর চড়াও হতে নির্দেশ ডিএমপি কমিশনারের Feb 06, 2026
img
৯ম পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষ, আহত ১৪ Feb 06, 2026
img
সমগ্র বাংলাদেশ আমার বাড়ি : জামায়াতের আমির Feb 06, 2026