প্রবাসীদের ভিসার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি আরব: পররাষ্ট্রমন্ত্রী

করোনা সংক্রমণের পর দেশে এসে আটকেপড়া প্রবাসীদের ভিসার মেয়াদ সৌদি আরব আরও ২৪ দিন বাড়িয়েছে বলে জানিয়েছেন ড. এ কে আব্দুল মোমেন। বুধবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মাত্রই আমাদের রাষ্ট্রদূত আমাকে ইতিবাচক ফলাফল জানাতে ফোন করেছিলেন। যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া রবিবার থেকে শুরু হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের শ্রমিকদের আকামা আরও ২৪ দিন বৈধ থাকবে এবং প্রয়োজনে আরও বাড়ানো হবে।

তিনি বলেন, শ্রমিকদের ভ্রমণ নিশ্চিতে বিশেষ ফ্লাইটের অনুমতি দিয়েছে সৌদি সরকার। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিমানের ৪টি বিশেষ ফ্লাইটের অনুমতি দেয়া হয়েছে।

বাংলাদেশ সরকারও সমস্ত সৌদি এয়ারলাইনসকে এদেশে অবতরণ এবং বাংলাদেশিদের সৌদি আরবে নেয়ার অনুমতিও দিয়েছে।

এর আগে দেশে আটকা পড়াদের জন্য মোট তিন দফায় বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। এ নিয়ে চতুর্থ দফায় মেয়াদ বাড়ানো হলো।

আকামার সর্বশেষ বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। এমন পরিস্থিতিতে ৩০ সেপ্টেম্বরের পর আকামার মেয়াদ আরও তিন মাস বাড়ানোর অনুরোধ জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি পাঠায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস।

এমতাবস্থায় প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরব ফিরতে প্লেনের টিকিটের জন্য গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন। বুধবার সকালও বিক্ষোভ করেন। এরপর তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থানও নেন।

এর আগে বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সৌদি আরবে ফিরে যেতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের বিশৃঙ্খলা করার পরিবর্তে ধৈর্য ধরার আহ্বান জানান।

আরও পড়ুন

সৌদি প্রবাসীদের বিশৃঙ্খলা না করে শান্ত থাকার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

সোমবার পর্যন্ত সৌদিপ্রবাসীদের কাছে সময় চাইলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও : রাস্তায় প্রবাসীরা

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
কী এই এপস্টেইন ফাইল? কেন বিশ্বব্যাপী এটি এত আলোচিত? Feb 02, 2026
img
নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের Feb 02, 2026
img
আওয়ামী লীগ নেতা সাঈদী ফের কারাগারে Feb 02, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল Feb 02, 2026
img

সৈয়দ হারুন অর রশীদ

জামায়াত আমিরের আইডি হ্যাকের বিষয়টি খতিয়ে দেখছে ডিবি Feb 02, 2026
img
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স Feb 02, 2026
img

দীর্ঘমেয়াদি পূর্বাভাস

তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা Feb 02, 2026
img
জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া অধিনায়ক Feb 02, 2026
img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026