সৌদি প্রবাসীদের বিশৃঙ্খলা না করে শান্ত থাকার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

সৌদি আরব যেতে প্লেনের টিকেটের দাবিতে আন্দোলনরত সৌদি প্রবাসীদের বিশৃঙ্খলা না করে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অনুরোধ করেন।

আন্দোলনরত প্রবাসীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বিশৃঙ্খলা করবেন না। আমরা সৌদি সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।

আটকে পড়া প্রবাসীরা আন্দোলন করছে জানতে পারলে সৌদি সরকার তাদের ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারে জানিয়ে তিনি বলেন, সৌদি সরকার এ ধরনের কর্মকাণ্ড পছন্দ করেন না। তবে শান্ত থাকলে এ সমস্যার সমাধান সম্ভব।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর বিষয়ে সৌদি সরকার এখনো কোন আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে এ বিষয়ে বাংলাদেশ এখনও আশাবাদী বলেও জানান মন্ত্রী।

এর আগে মঙ্গলবার ভিসা ও আকামার মেয়াদ তিন মাস বাড়ানোর জন্য সৌদি আরবকে অনুরোধ করা হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরব ফিরতে প্লেনের টিকিটের জন্য গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন। বুধবার সকালও বিক্ষোভ করেন। এরপর তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থানও নেন।

আরও পড়ুন

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও : রাস্তায় প্রবাসীরা

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026