ঐতিহ্যবাহী  ‘জাহাজবাড়ি’ স্থাপনায় নতুন নকশা অনুমোদন দেবে না রাজউক  

হাইকোর্টের নির্দেশ অমান্য করে ভেঙে ফেলা পুরান ঢাকার ঐতিহ্যবাহী জাহাজবাড়ি স্থাপনায় নতুন কোনো নকশা অনুমোদন দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

এ প্রসঙ্গে রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণের সদস্য (যুগ্ম সচিব) আবুল কালাম আজাদ বাংলাদেশ টাইমস’কে বলেন, জাহাজবাড়ির মতো ঐতিহ্যবাহী ভবন ভেঙে খুবই খারাপ কাজ করা হয়েছে। তবে আমাদের কাছে ওয়াক্ফ প্রশাসক স্বাক্ষরিত একটি চিঠি এসেছিল। আমরা সেই চিঠি মোতাবেক ভেঙে ফেলা সেই জাহাজবাড়ির স্থাপনায় কোনো নকশা অনুমোদন দেব না।

তিনি আরও বলেন, এখনো পর্যন্ত কেউ আমাদের কাছে নকশা অনুমোদনের ব্যাপারে আসেনি। আর আসলেই আমরা প্রকৃত মালিক ছাড়া অন্য কাউকে ভবন করার জন্য নকশা অনুমোদন দেব না।

ভেঙে ফেলা ‘জাহাজবাড়ি’ স্থাপনায় নতুন নকশা অনুমোদন না দিতে রাজউককে সরকারের চিঠি

জানা গেছে, ২০১৮ সালের ১৩ আগস্ট আরবান স্টাডি গ্রুপের (ইউএসজি) করা এক রিট আবেদনের রায়ে ঢাকার ঐতিহ্যবাহী ২২শ ভবন না ভাঙতে নির্দেশ দেন হাইকোর্ট। এমনকি এসব স্থাপনা/ভবনের মালিকরাও এতে কোনো ধরনের পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবেন না বলে রায়ে উল্লেখ করা হয়।

কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে গত মার্চ মাসের শেষ দিকে প্রভাবশালী একটি মহল জাহাজবাড়িটি ভাঙার কাজ শুরু করে। পরে আরবান স্ট্যাডি গ্রুপ থানায় জিডি করলে ভবনটি ভাঙা স্থগিত করা হয়। ঠিক এর দুই মাস পর ঈদুল ফিতরের দিন (৫ জুন) রাতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় ঐতিহ্যবাহী এই নিদর্শনটি।

ঘটনার পরদিন ৬ জুন চকবাজার থানায় আবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আরবান স্ট্যাডি গ্রুপের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম।

চকবাজারের ঐতিহ্যবাহী ‘জাহাজবাড়ি’ না ভাঙতে জিডি

এর আগে গত ১০ এপ্রিল ওয়াক্ফ সম্পত্তিতে অবস্থিত জাহাজবাড়ি ভেঙে নতুন ভবন নির্মাণে নকশা অনুমোদন না করার জন্য রাজউক চেয়ারম্যানকে চিঠি দেয় বাংলাদেশ ওয়াকফ প্রশাসন।

এদিকে দেশের বাইরে থাকায় এ বিষয়ে রাজউক চেয়ারম্যানের বক্তব্য জানা যায়নি।

এছাড়া রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন খানের কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। তবে তার সহকারী বলেন, ‘স্যার, মিনিস্ট্রিতে গেছেন। কখন আসবেন তা জানা নেই।’

জানতে চাইলে এ ব্যাপারে রাজউকের ঢাকা-৫ নম্বর জোনের অথরাইজড অফিসার মোহাম্মদ হোসেন বাংলাদেশ টাইমস’কে বলেন, আমাদের কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই। তবে বিষয়টি ওয়াক্ফ প্রশাসক একটি চিঠির মাধ্যমে আমাদের জানিয়েছিলেন।

 

টাইমস/টিআর/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ Feb 07, 2026
img
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপা জেতার অপেক্ষায় বাংলাদেশ Feb 07, 2026
img
গায়কদের শোষণ করা হয়, অভিযোগ ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত অভিজিতের! Feb 07, 2026
img
বারাক ওবামাকে বানর হিসেবে দেখানো ট্রাম্পের ভিডিও সরিয়ে নিল হোয়াইট হাউজ Feb 07, 2026
img
অরিজিৎ-এর প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে কী বললেন লাকি আলি? Feb 07, 2026
img

নীলফামারী-৪ আসন

বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 07, 2026
img
নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অফিসের Feb 07, 2026
img
কিভাবে ৪০০ মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তোলেন ব্র্যাড পিট? Feb 07, 2026
img
শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল ভারত Feb 07, 2026
img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026