© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কাইয়ুম গ্রেপ্তার

শেয়ার করুন:
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কাইয়ুম গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩২ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের বন্দর থানার সভাপতি মো. কাইয়ুমকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।


গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানার ওসি আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


ওসি আফতাব উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বন্দর থানা ছাত্রলীগের সভাপতি কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

পিএ/এসএন

মন্তব্য করুন