© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোম্পানীগঞ্জে আ.লীগের তিন নেতা বহিষ্কার

শেয়ার করুন:
কোম্পানীগঞ্জে আ.লীগের তিন নেতা বহিষ্কার
district-correspondent
০৫:৩৯ পিএম | ০৭ অক্টোবর, ২০১৯

দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার বিকেলে বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, ৫নং ওয়ার্ড আ'লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (মাছ কামাল), বসুরহাট পৌরসভা আ'লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক সবুজ।

বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেয়াজুল হক লিটন, সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, বসুরহাট পৌরসভা আ'লীগের সিদ্ধান্ত মোতাবেক দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ নানান অনিয়মের কারণে বসুরহাট পৌরসভা আ'লীগের তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি এবং দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন