© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিলামে আরও ১৩৪ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

শেয়ার করুন:
নিলামে আরও ১৩৪ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২১ এএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৫
নিলামের মাধ্যমে ৫টি ব্যাংকের কাছ থেকে আরও ১৩৪ মিলিয়ন বা ১৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৫টি ব্যাংক থেকে ১৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। যার বিনিময় হার ছিল ১২১ টাকা ৭৫ পয়সা। বহুমূল্য নিলাম পদ্ধতির অধীনে এ ডলার কেনা হয় জানিয়ে তিনি বলেন, এই নিলামে ডলারের কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছে ১২১ টাকা ৭৫ পয়সা।

উল্লেখ্য, এর আগেও চলতি অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। সবশেষ গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ৮টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে কেনা হয় ৪ কোটি ৭৫ লাখ ডলার।

এসএস/এসএন

মন্তব্য করুন