© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শেয়ার করুন:
ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতীকী ছবি

own-reporter-sylhet
০৬:৫১ পিএম | ০৭ অক্টোবর, ২০১৯

সিলেটের ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় জাহান মিয়া (২৮) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার বটের তল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

সিলেটের ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় জাহান মিয়া (২৮) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার বটের তল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জাহান মিয়া উপজেলার তাজপুর দুলিয়ারবন্দ এলাকার সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জাহান মিয়া মোটরসাইকেল যোগে গোয়ালাবাজার থেকে তাজপুর যাচ্ছিলেন। পথে বটের তল নামক স্থানে পৌঁছালে শেরপুরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের লোকজন ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি এসএম আল-মামুন বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন