© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশের মাটিতে এটি আমারও শেষ ম্যাচ: ওতামেন্ডি

শেয়ার করুন:
দেশের মাটিতে এটি আমারও শেষ ম্যাচ: ওতামেন্ডি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৯ পিএম | ০৫ সেপ্টেম্বর, ২০২৫
আর্জেন্টাইন সেন্ট্রাল ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি ঘরের মাঠে শেষ ম্যাচ খেলেছেন। তবে ম্যাচের আগে নয়, ঘোষণাটা ৩-০ গোলে জয়ের পরে দিয়েছেন বেনফিকা এই ডিফেন্ডার। হয়তো মেসির বিদায়ী ম্যাচের আলো নিজের দিকে টানতে চাননি তিনি। যে কারণে নিজ ভক্তদের সামনে, নিজ দেশের ঘাসে-আলো-বাতাসে শেষবার খেলছেন জেনেও চুপ ছিলেন তিনি।

ম্যাচ শেষে আর্জেন্টিনার জার্সিতে ১২৬ ম্যাচ খেলা ৩৭ বছর বয়সী ওতমেন্ডি বলেন, ‘আমারও এভাবেই (জয় দিয়ে) শেষ করা দরকার ছিল। এটা আমারও দেশের মাটিতে শেষ ম্যাচ। যারা ম্যাচটি উপভোগ করতে এসেছেন তাদের ধন্যবাদ।’



এর আগে, মেসি ঘরের মাঠ বুয়েন্স এইরেসে আর্জেন্টাইন ভক্তদের সামনে ঘোষণা দিয়ে শেষ ম্যাচ খেলেছেন। ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে আর কোন ম্যাচ নেই মেসিদের। বিশ্বকাপের পরে আকাশি-সাদা জার্সি তুলে রাখতে যাচ্ছেন তিনি।

লিওনেল মেসির সঙ্গে বয়সের ব্যবধান মাত্র ৮ মাসের ওতামেন্ডির। আর্জেন্টিনার জার্সিতে ২০০৯ সালে অভিষেক ওতামেন্ডির। এর পর থেকে আকাশি-সাদা জার্সিতে নিয়মিত মুখ ছিলেন তিনি। যদিও অভিষেকের পর চার বিশ্বকাপের একটি মিস করেছেন। পাঁচটি কোপা আমেরিকা খেলেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে কাতার বিশ্বকাপসহ দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিজিমা জিতেছেন ওতামেন্ডি।

এমআর/টিকে 

মন্তব্য করুন