© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৬৬

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার  ১৮৬৬

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১০ পিএম | ০৬ সেপ্টেম্বর, ২০২৫
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৮৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৩২০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় ৫৪৬ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৮৬৬ জনকে।

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ১টি বিদেশি রিভলবার ও ৩ রাউন্ড গুলি।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দফতর।

পিএ/টিএ 

মন্তব্য করুন