প্রথম আড়াই ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে লেনদেন ৮৩৭ কোটি টাকা

সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আড়াই ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৮৩৭ কোটি টাকা।

রোববার (৭ সেপ্টেম্বর) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের প্রথম আড়াই ঘণ্টায় (সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ

ডিএসইর তথ্য মতে, রোববার লেনদেনের প্রথম আড়াই ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩১ দশমিক ৮১ পয়েন্ট ও ডিএসইএস সূচক ২ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৬৪৬ দশমিক ০৯ পয়েন্টে ও ১ হাজার ২৩২ দশমিক ৮২ পয়েন্টে।

আর ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯১ দশমিক ৬৫ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬৫টির কোম্পানির শেয়ারের, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি।

এ ছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৩৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৩৩ দশমিক ০৫ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২১ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৭৩৫ দশমিক ২৪ পয়েন্টে ও ৯ হাজার ৬৭১ দশমিক ৪০ পয়েন্টে।

এছাড়া সিএসআই সূচক ৩ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯৯৬ দশমিক ২৪ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ৩০ দশমিক ০৩ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক কমেছে ১ দশমিক ৩৮ পয়েন্ট। সূচক দুইটি যথাক্রমে অবস্থান করছে ১৩ হাজার ৭৯৫ দশমিক ৫৫ পয়েন্টে ও ১ হাজার ১৮৮ দশমিক ২৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হয়েছে ৬ কোটি ৯১ লাখ ৯৫ হাজার টাকার।

লেনদেন হওয়া ১৮৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬ টি কোম্পানি শেয়ারের, কমেছে ৫১টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টির।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ লন্ডনের Feb 03, 2026
img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026
img
২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের Feb 03, 2026
img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ইশক কা ফিভার’ Feb 03, 2026
img
ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায় : আব্বাস আরাগচি Feb 03, 2026
img

এপস্টেইন কাণ্ড

সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ এসএনপি ও রিফর্ম পার্টির Feb 03, 2026
img
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং বিএনপিই এখন প্রধান দল : মির্জা ফখরুল Feb 03, 2026
img
আমরা ইসলাম বিক্রি করে খাই না: শামা ওবায়েদ Feb 03, 2026
img
গণভোটে হ্যাঁ বিজয়ী হলে ইনসাফের বাংলাদেশ হবে: সাদিক কায়েম Feb 03, 2026
img

ডিসমিসল্যাবের প্রতিবেদন

এপস্টেইনের সঙ্গে জোহরান মামদানির শৈশবের ছবিটি এআই দিয়ে তৈরি Feb 03, 2026
img
বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়ে দেশে ফিরল অনূর্ধ্ব-১৯ দল Feb 03, 2026
img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026