© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমি বিশ্বের সেরা পাঁচ স্ট্রাইকারের একজন : লাউতারো

শেয়ার করুন:
আমি বিশ্বের সেরা পাঁচ স্ট্রাইকারের একজন : লাউতারো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৩ পিএম | ০৭ সেপ্টেম্বর, ২০২৫
আর্জেন্টিনার জাতীয় দলের তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ নিজেকে বিশ্বের সেরা পাঁচ ফরোয়ার্ডের একজন হিসেবে দাবি করেছেন। ২৮ বছর বয়সী এই ইন্টার মিলান তারকা বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা জিতেছেন এবং সাম্প্রতিক ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে গোল করে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা এবং গনাজলো হিগুয়েনকে পেছনে ফেলেছেন।

ফ্রান্স ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে লাউতারো বলেন, আমি শীর্ষ পাঁচের মধ্যে আছি। নাম বলতে চাই না, সবাই নিজেদের মতো করে শ্রেণিবিন্যাস করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে যা করেছি, তাতে নিশ্চিতভাবেই আমি বিশ্বের পাঁচ সেরা ফরোয়ার্ডের একজন।



যদিও নিজের সাফল্য রয়েছে, লাউতারো বলেছেন যে কখনও কখনও তিনি নিজেকে অবমূল্যায়িত মনে করেন। তিনি বলেন, হয়তো এটা ইমেজ বা মার্কেটিংয়ের কারণে। তবে আমি সতীর্থদের জন্য, জার্সির জন্য সবসময়ই শতভাগ দিই।

লাউতারো ব্যালন ডি’অরের প্রসঙ্গেও খোলামেলা মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, গতবার সপ্তম স্থানে শেষ হওয়ায় হতাশ হয়েছিলাম। এবার আরও ভালো অবস্থানে থাকার আশা করছি।

এমকে/এসএন

মন্তব্য করুন