© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘দাবাং’ করার আগে বুঝিনি যে সালমান খান এতটা নোংরা মানুষ’

শেয়ার করুন:
‘দাবাং’ করার আগে বুঝিনি যে সালমান খান এতটা নোংরা মানুষ’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৪ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৫
সালমান খানের হাত কারও মাথায় থাকলে বলিউডে তার ক্যারিয়ার মেলে, আর বিরাগভাজন হলে টিকে থাকা কঠিন- এমনই নাকি শোনা যায়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ‘দাবাং’ ছবির পরিচালক অভিনব কাশ্যপ সালমান খান ও তার পরিবারের বিরুদ্ধে স্বজনপোষণ ও ক্যারিয়ার ধ্বংসের অভিযোগ তোলেন। এবারও সালমানকে নিয়ে ফের এক বিস্ফোরক মন্তব্য করলেন এই পরিচালক।

‘দাবাং’ সিনেমার সময় থেকেই নাকি পরিচালকের সঙ্গে দুর্ব্যবহার করতেন সালমান খান; অভিনয়েও নাকি মন ছিল না তার- এমনই অভিযোগ পরিচালকের।

এছাড়াও সব সময় তারকাসুলভ হাবভাব নিয়ে চলতেন ভাইজান। অভিনব এও দাবি করে বসেন, সালমানের ব্যবহার নাকি একেবারে ‘গুন্ডা-মস্তান’দের মতো।

শুধু সালমান নন, তার পুরো পরিবারও নাকি বাড়িতে বসে ইন্ডাস্ট্রি চালান, এমন দাবিও করেন।

অভিনবের কথায়, ‘ওদের পুরো পরিবার প্রতিহিংসাপরায়ণ। আমি তাদের কথা না শুনলে তারা টিকতে দেবেন না। ‘দাবাং’ করার আগে বুঝিনি যে সালমান খান এতটা নোংরা মানুষ।’

টিকে/

মন্তব্য করুন