© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাবাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণে আশফাক নিপুণ

শেয়ার করুন:
বাবাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণে আশফাক নিপুণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫১ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৫
বর্তমান সময়ের অন্যতম নির্মাতা আশফাক নিপুণ। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। এবার আশফাক নিপুণ তার বাবাকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন।

যেখানে এ নির্মাতা উল্লেখ করেছেন যে, এখন যে বয়সে আছেন তিনি, ঠিক এই বয়সেই তার বাবা এক্সিডেন্টে মারা যান।

আবেগঘন পোস্টে আশফাক নিপুণ লিখেছেন, ‘আমি এখন যে বয়সে আছি, ঠিক এই বয়সেই আব্বা এক্সিডেন্টে মারা যান অনেক অনেক বছর আগে অগাষ্ট মাসে। আমি তো চলে যাওয়ার কথা ভাবতেই পারি না, তাঁর কেমন লেগেছিল সেই মুহূর্তে কে জানে?’

‘ঠিক চলে যাওয়ার মুহূর্তটা কেমন হয়? ভয় লাগে? শরীর কি আশা ছেড়ে দেয়? কার কথা মনে পড়ে ঐ শেষ কয়েক সেকেণ্ডে? নাকি কারো কথাই মনে পড়ে না?’

তার ভাষ্যে, ‘বিজ্ঞান কি কোনদিন পারবে মৃত্যুর আগের কয়েক সেকেণ্ডে মানুষ কিভাবে, কার কথা ভাবে, কি দ্যাখে- এটা বের করতে? পারবে মৃত্যুর কয়েক সেকেণ্ড আগের অনুভূতিকে ধরে রাখতে?’

শেষে লিখেছেন, ‘যদি পারে, আমরা যারা বেঁচে আছি আমাদের কি সাহস হবে প্রিয়জনের শেষ মূহুর্তের আকুতি, হাহাকার দেখার? উপলব্ধি করার? ২০১৯ সালে এই দিনে লেখা।’

এসএন 

মন্তব্য করুন