© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীরাই মূল ভূমিকা পালন করবে: ঢাবি উপাচার্য

শেয়ার করুন:
স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থীরাই মূল ভূমিকা পালন করবে: ঢাবি উপাচার্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৯ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন স্বচ্ছ ও নিরবিচ্ছিন্নভাবে সম্পন্ন করা হবে। এক্ষেত্রে ভোটার তথা শিক্ষার্থীরাই মূল ভূমিকা পালন করবে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে ডাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা ইস্যুতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সময় টেলিভিশনকে এ কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

ডাকসু নির্বাচনের পুরো আয়োজন ঘিরে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন উপাচার্য। তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন ঘিরে সারাদেশে যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সেই জনসমর্থন সঙ্গে নিয়েই আগামীকালের ভোট সফলভাবে সম্পন্ন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

ভোটের আগমুহূর্তে বিভিন্ন প্রার্থীদের সামাজিক অ্যাকাউন্টে হামলা প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে কাজ চলছে।’

বৈঠকে উপস্থিত ছিলেন, লেফ. জেনা. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা, আসিফ নজরুল, আইন উপদেষ্টা, অধ্যাপক সি আর আবরার, শিক্ষা উপদেষ্টা, আদিলুর রহমান খান, শিল্প উপদেষ্টা, বাহারুল আলম, পুলিশ মহাপরিদর্শক, শেখ সাজ্জাত আলী, কমিশনার, ঢাকা মহানগর পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ।

এসএস/এসএন

মন্তব্য করুন