© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়ার জন্য মৌসুমি ফল পাঠালেন ভুটানের রাষ্ট্রদূত

শেয়ার করুন:
খালেদা জিয়ার জন্য মৌসুমি ফল পাঠালেন ভুটানের রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩০ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ভুটানের মৌসুমি ফল পাঠিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি।

গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রদূতের পাঠানো মৌসুমি ফল গ্রহণ করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

ইউটি/টিএ

মন্তব্য করুন