© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ষড়যন্ত্র যতই হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন : আমান উল্লাহ আমান

শেয়ার করুন:
ষড়যন্ত্র যতই হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন : আমান উল্লাহ আমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৩ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, প্রধান উপদেষ্টা যে সময় নির্বাচন ঘোষণার কথা বলেছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট হবে। যতই বাধা বা ষড়যন্ত্রই হোক, এ নির্বাচন কেউ বানচাল করতে পারবে না বলে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের রোহিতপুরে সোনাকান্দা উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৭ বছরে ১৭ টাকার কাজও করেনি, শুধু নাম পাল্টেছে। এ সময় মানুষ ভোট দিতে পারেনি, মন খুলে কথা বলতে পারেনি। তারা উন্নয়নের নামে লুটতরাজ করেছে। বাংলাদেশের মানুষ জানে, উন্নয়ন মানে জিয়াউর রহমান, উন্নয়ন মানে খালেদা জিয়া।

তিনি বলেন, ‘দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন। দেশ প্রস্তুত তাকে বরণ করে নিতে।’

সোনাকান্দা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. জুলহাস গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এ ছাড়া বক্তব্য দেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামিম হাসান, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুহুল আমিন, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আবু বক্কর প্রমুখ।

এএইচ/এসএন

মন্তব্য করুন