© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইডি অ্যাক্টিভ করেই ঢাবি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা সাদিক কায়েমের!

শেয়ার করুন:
আইডি অ্যাক্টিভ করেই ঢাবি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা সাদিক কায়েমের!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৯ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০২৫
সাইবার আক্রমণের মুখে ফেসবুক আইডি দিনভর ডিঅ্যাক্টিভ রেখে অবশেষে রাতে অ্যাক্টিভ করলেন ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম।
সোমবার রাতে তিনি আইডি অ্যাক্টিভ করে একটি পোস্ট দিয়েছেন।

সাদিক কায়েম তার পোস্টে বলেন, ‘হাজারো শহীদের রক্তের পাটাতনে দাঁড়িয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণের যাত্রায় সবচেয়ে বড় আয়োজন আগামীকালের ডাকসু নির্বাচন।’
তিনি বলেন, ‘সব শিক্ষার্থীর প্রতি আহ্বান, আপনার স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের যাত্রায় সারথি হতে ভোটকেন্দ্রে আসুন।

আপনার মূল্যবান ভোট যোগ্যতম প্রার্থীকে প্রদান করুন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরাই গড়ে তুলব আমাদের স্বপ্নের ক্যাম্পাস।’


এএইচ/এসএন

মন্তব্য করুন