© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমরা পূর্ণাঙ্গ প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী: ছাত্রদলের এজিএস প্রার্থী মায়েদ

শেয়ার করুন:
আমরা পূর্ণাঙ্গ প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী: ছাত্রদলের এজিএস প্রার্থী মায়েদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৭ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস পদপ্রার্থী তানভীর আল হাদী মায়েদ। ভোট প্রদান শেষে বেরিয়ে ছাত্রদল মনোনীত পূর্ণাঙ্গ প্যানেলের জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভোট দেন মায়েদ। এরপর উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, ‘আমরা যেহেতু প্রচার-প্রচারণা করেছি, ভোটারদের কাছ থেকে যে সাড়া পেয়েছিলাম, আশা করি সেই সাড়া আমরা ব্যালটপত্রে দেখতে পারবো। ছাত্রদল মনোনীত যে প্যানেল আছে, আবিদ-হামিম এবং মায়েদ, আমরা পূর্ণাঙ্গ প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী।’

ভোট দেওয়ার বিষয়ে তিনি জানান, কেন্দ্রে প্রবেশ ও ভোট দিয়ে বের হওয়া পর্যন্ত ২০ মিনিট সময় লেগেছে তার। ভেতরে ২০টির বেশি বুথ রয়েছে। বুথের সামনে তার ১০-১২ মিনিট সময় লেগেছে। সব প্রার্থীকে যেহেতু তিনি চেনেন, তাই নিজের ভোট দিতে ৩-৪ মিনিট সময় লেগেছে।

লাইন জ্যামিংয়ের ব্যাপারে মায়েদ বলেন, এখন পর্যন্ত নেই। স্বেচ্ছাসেবক ও এজেন্টরা যেভাবে কাজ করছেন, তাতে কারো পক্ষেই লাইন জ্যামিং করা সম্ভব নয়।

কেন্দ্রের ১০০ গজের মধ্যে লিফলেট বিতরণের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি একাধিক প্যানেলকে দেখেছি তারা প্যানেল লিস্ট দিচ্ছে। আসলে প্রার্থীদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে নিজের ব্যালট নম্বরটি মনে করিয়ে দেয়া। শেষ প্রচেষ্টা এটা। আমি স্পেসেফিক কাউকে দোষারোপ করতে চাই না।’

কেএন/টিকে

মন্তব্য করুন