© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুললেন ভিপি প্রার্থী কাদের

শেয়ার করুন:
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুললেন ভিপি প্রার্থী কাদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৩ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংএর অভিযোগ আনলেন বাগছাস মনোনীত ভিপি প্রার্থী আব্দুল কাদের।


মঙ্গলবার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ করেন। আব্দুল কাদের বলেন, আমরা এমন ডাকসু নির্বাচন চাই নাই, যেখানে শিবির, ছাত্রদল আর বিএনপি জামাত মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে। নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাগাভাগি করে শিবির ছাত্রদলকে নির্বাচনে কারচুপি করতে, অনিয়ম করে সহযোগিতা করেছে।



তাঁর অনুসারীরাও কাদেরের কথার সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন। একজন লিখেছেন, নির্বাচন সুষ্ঠুও নিরপেক্ষ হোক। শিক্ষকরা যদি এমন কাজ করে থাকেন; তাহলে, সেটা ন্যক্কারজনক।এমন প্রবণতা বন্ধ হওয়া উচিত।


শিক্ষকদের উচিত না কাউকে একচেটিয়া সুবিধা দিয়ে এগিয়ে রাখা।প্রতিযোগিতায় লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে আশাকরি শিক্ষকরা সহায়তা করবেন।

কেএন/টিকে


মন্তব্য করুন