© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোটের আগে ভোটারকে আরও একবার ভাবার আহ্বান হান্নান মাসউদের

শেয়ার করুন:
ভোটের আগে ভোটারকে আরও একবার ভাবার আহ্বান হান্নান মাসউদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩২ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০২৫
গত বছর ৫ আগস্টের আগে যারা লুকিয়ে ছিলেন বা ছাত্রলীগের মিছিলে যেতেন ডাকসু নির্বাচনে তাদের ভোট দেওয়ার আগে আরো একবার ভোটারকে ভাবার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডাকসু ভোটারদের এমন আহ্বান জানিয়ে একটি পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে এনসিপি নেতা হান্নান মাসউদ বলেন, ‘ভোট দেওয়ার আগে একবার ভাইবেন ৫ তারিখের আগে কাদের আপনারা চিনতেন, কাদের পাশে পেয়েছিলেন, কারা আপনাদের দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে মার খেয়েছে, জেল খেটেছে। ভাবুন, তারপর ভোটটা দিয়েন।

৫ তারিখের আগে যারা লুকিয়ে ছিল, শিক্ষার্থীরা যখন নির্যাতিত হচ্ছিল ছাত্রলীগ কর্তৃক তখন যারা ছাত্রলীগেরই মিছিলে যেতো তাদের ভোট দেওয়ার আগে আরেকবার ভাবুন। অতোটা অপরিনামদর্শী হইয়েন না।’

ডাকসু নির্বাচন নিয়ে এটিই তার প্রথম এবং শেষ ভোট বলে উল্লেখ করেছেন হান্নান মাসউদ।

কেএন/টিকে

মন্তব্য করুন