রাকসুতে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সনাতন ধর্মের সুজন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির-সমর্থিত `সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র। গত রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর ছাত্রশিবির সমর্থিত ২৩ সদস্যের প্যানেলে তার নাম ঘোষণা করা হয়।

সুজন চন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়।

সনাতন ধর্মাবলম্বী হয়ে শিবির-সমর্থিত জোট থেকে প্রার্থী হওয়া সম্পর্কে জানতে চাইলে সুজন বলেন, শিবিরের প্যানেলে আসার অন্যতম প্রধান কারণ হলো তাদের আদর্শ ও নীতিবোধ, যা আমাকে সবসময় আকর্ষণ করে। ছাত্রশিবির সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে। দেশ ও জাতির কল্যাণে তাদের দায়বদ্ধতা আমাকে মুগ্ধ করেছে। তাই তাদের প্রস্তাবে সাড়া দিয়ে আমি সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছি। বড় কথা হলো এখানে শুধু শিবির নয়, সকলের সমন্বয়ে একটি দারুণ জোট গঠিত হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের প্যানেলে রয়েছেন যোগ্য ও মেধাবী প্রার্থীরা, যাদের মধ্যে রয়েছে সততা, নেতৃত্বগুণ ও শিক্ষার্থীদের সমস্যা সমাধানের বাস্তব দৃষ্টিভঙ্গি। তারা ভদ্র ও মার্জিত আচরণের অধিকারী। সব মিলিয়ে আমি বিশ্বাস করি, এ প্যানেলের মাধ্যমেই ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষার্থীরাও আমাদের পাশে দাঁড়াবে।
নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য একনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সুজন বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমার প্রথম কাজ হবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে রাকসুতে তাদের দাবি ও অধিকার তুলে ধরা। এ অধিকার আদায়ের প্ল্যাটফর্মে আমি শিক্ষার্থীদের স্বার্থেই কথা বলবো। ক্যাম্পাসে একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের মতের প্রতিফলন ঘটানোই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, গত রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে রাকসু নির্বাচনের জন্য ২৩ সদস্যের প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্রশিবির। প্যানেলের নাম দেওয়া হয় ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। এই প্যানেলে রয়েছেন তিনজন নারী প্রার্থী, একজন সনাতন ধর্মাবলম্বী, জিএস পদে এক সাবেক সমন্বয়ক, একজন সাংবাদিকসহ আরও কয়েকজন শিক্ষার্থী।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
এই নতুন বাংলাদেশে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না : সারজিস আলম Feb 03, 2026
img
রাশিয়া থেকে তেল না কেনার শর্তে রাজি মোদি শুল্ক ৫০ থেকে কমিয়ে ১৮ শতাংশ করলেন ট্রাম্প Feb 03, 2026
img
সাদিও মানের গোলে আল নাসরের জয় Feb 03, 2026
img
রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের Feb 03, 2026
img
টপস ছাড়াই গ্র্যামির মঞ্চে হাজির, আলোচনার কেন্দ্রে মার্কিন গায়িকা Feb 03, 2026
img
জামায়াত নেতা রেজাউল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার Feb 03, 2026
img

বেনাপোল বন্দর

একদিনেই ভ্রমণে ১২ লাখ, বাণিজ্যে ৯ কোটির রাজস্ব আয় Feb 03, 2026
img
তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষে স্বাগত মিছিল Feb 03, 2026
img
পবিত্র শবে বরাতে দেশ-জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার Feb 03, 2026
img
তুরস্কে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান Feb 03, 2026
img
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার Feb 03, 2026
img
ঢাকায় বাড়বে গরম অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক Feb 03, 2026
img
আইডি নয়, হ্যাক হয়েছে জামায়াত আমিরের মাথা : নাছির Feb 03, 2026
img
জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট বাজারে আসছে আজ Feb 03, 2026
img
চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা, অলি বলেছিলেন ‘উই রিভল্ট’ : জামায়াতে আমির Feb 03, 2026
এক টাকারও দুর্নীতি করিনি -মাসুদ সাঈদী Feb 03, 2026
আলবার্টার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্তরাষ্ট্রের ছায়া Feb 03, 2026
তাঁরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য: বিএনপি চেয়ারম্যান Feb 03, 2026
ঢাকা-১১ আসনে আইনি লড়াই, এম এ কাইয়ুম বনাম নাহিদ ইসলাম! Feb 03, 2026
ভোলায় ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃ'ত্যু'র অভিযোগ Feb 03, 2026