© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিবির নেতাকর্মীদের দেখে ‘রাজাকার’ স্লোগান ছাত্রদল কর্মীদের

শেয়ার করুন:
শিবির নেতাকর্মীদের দেখে ‘রাজাকার’ স্লোগান ছাত্রদল কর্মীদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৫ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার আগে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমকে লক্ষ্য করে ছাত্রদল সমর্থক নেতাকর্মীরা ‘রাজাকার, রাজাকার’ স্লোগান দেন। এ সময় তাদের ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’ স্লোগান দিতেও দেখা যায়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে ভোট প্রদানের লাইনে দাঁড়িয়ে থাকা ছাত্রদল কর্মীদের এমন স্লোগান দিতে দেখা যায়।

ছাত্রদল সমর্থিত হাজী মুহাম্মদ মহসীন হলের ভিপি প্রার্থী আবুজর গিফারী ইফাত সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, বিশেষ করে অনাবাসিক নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর দায় নিতে হবে।

একই সঙ্গে শিবিরকে স্বাধীনতা বিরোধী শক্তি আখ্যা দিয়ে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর স্বাধীনতা বিরোধী শক্তি কখনও এক হতে পারে না।

এসএন 

মন্তব্য করুন