আদালত ভবন থেকে আসামির লাফিয়ে পালানোর চেষ্টা

নোয়াখালী আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিয়ে হত্যা মামলার এক আসামি পালানোর চেষ্টা করেছে। তবে তাৎক্ষণিক পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নোয়াখালী জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর শুনানি শেষে পুলিশ পাহারায় বেরিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

পালানোর চেষ্টা করা আসামির নাম শাহাদাত হোসেন (৩০)। তিনি চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের বাবুল হোসেনের ছেলে।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালে শাহাদাত তার পাঁচ বছর বয়সি চাচাতো বোনকে ধর্ষণের পর হত্যা করে। পরে মরদেহ বস্তায় ভরে ফেলে দেন। এ ঘটনায় চাটখিল থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হলে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।  

মঙ্গলবার সকালে নোয়াখালী কারাগার থেকে শাহাদাতকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে পুলিশ যখন তাকে আসামিদের হাজতখানায় নিচ্ছিল, তখন দুপুর সোয়া ১২টার দিকে দোতলা ভবন থেকে হাতকড়াসহ লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়দের সহযোগিতায় আদালত ভবনের ফটকের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।

যোগাযোগ করা হলে নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মামলার শুনানি শেষে আসামিকে হাজতে নেয়ার পথে হাতকড়াসহ পালানোর চেষ্টা করে। কিন্তু সঙ্গে সঙ্গেই পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।’

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ Feb 03, 2026
img

ফিফা বিশ্বকাপ ২০২৬

ম্যাচের চেয়ে বেশি মূল্য পার্কিংয়ের টিকিট Feb 03, 2026
img
ফের শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধেছেন দেব! Feb 03, 2026
img
শাকিবের সঙ্গে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই : সিয়াম Feb 03, 2026
img
নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে না যাওয়ায় মুস্তাফিজ-লিটনদের জন্য খারাপ লাগছে জ্যোতিদের Feb 03, 2026
img
বলিউডে ভালো ছবির সংখ্যা কমছে : শহীদ কাপুর Feb 03, 2026
img
রিট খারিজ নাহিদের, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই Feb 03, 2026
img
২৬ ফেব্রুয়ারি বিয়ে করবেন রাশমিকা Feb 03, 2026
img
প্রতিপক্ষকে প্রকাশ্যে বিতর্কে বসার আহ্বান জামায়াত আমিরের Feb 03, 2026
img
১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম Feb 03, 2026
img
এপস্টেইন ফাইলে মাইকেল জ্যাকসনের নাম! Feb 03, 2026
img
আমরা দেশের সব ধর্মকে ফুলের বাগানের মতো সাজাবো: জামায়াত আমির Feb 03, 2026
কর্ণেল (অব.) অলি: স্বাধীনতার আগে প্রথম বিদ্রোহ করেছিলাম আমি Feb 03, 2026
img
শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ Feb 03, 2026
img
বিয়ের পর প্রথমবার বইমেলায় মধুমিতা! Feb 03, 2026
img

স্বরাষ্ট্র উপদেষ্টা

টিআইবিকে জিজ্ঞেস করেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে Feb 03, 2026
img
ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক ডিবি হারুন Feb 03, 2026
img
নিজের নামের রহস্য ফাঁস করলেন অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য Feb 03, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগদান করলেন হাবীব উল্লাহ Feb 03, 2026
img
বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার সংস্কৃতি ছাড়ুন: তাসনিম জারা Feb 03, 2026