© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল সরকার

শেয়ার করুন:
কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল সরকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৮ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০২৫

দোহায় ইসরাইলের মিসাইল হামলায় উদ্ভূত পরিস্থিতিতে কাতারে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানিয়েছে সরকার। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং অযথা বাইরে চলাফেরা না করার আহ্বান জানানো হচ্ছে। এ বিষয়ে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি/নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

 
এতে আরো জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইন বহির্ভূত।

এসএস/এসএন

মন্তব্য করুন