© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারী শিক্ষার্থীরা প্রতিটি সংকটে আমাদের পথ দেখিয়েছেন : এসএম ফরহাদ

শেয়ার করুন:
নারী শিক্ষার্থীরা প্রতিটি সংকটে আমাদের পথ দেখিয়েছেন : এসএম ফরহাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১১ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা প্রতিটি সংকটে আমাদের পথ দেখিয়েছেন; এবারও তার ব্যতিক্রম হবে না, ইনশাআল্লাহ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তিনি লিখেছেন, শিক্ষার্থীদের প্রাণের ডাকসুকে যারা রাজনৈতিক দলের হাতিয়ারে পরিণত করার জন্য মব তৈরি করছেন, শিক্ষকদের হুমকি দিচ্ছেন, কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভয় দেখাচ্ছেন আপনাদের অপচেষ্টাকে ব্যর্থ করে দেওয়ার জন্য ছাত্রী-বোনেরা এত রাতেও কেন্দ্র পাহারা দিচ্ছেন।

তিনি আরও লেখেন, স্বপ্নের এই ক্যাম্পাসকে গড়তে বোনেরা এভাবেই নেমে আসবেন। দিন শেষে বিজয় শিক্ষার্থীদেরই হবে, ইনশাআল্লাহ।

এসএস/এসএন

মন্তব্য করুন