© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেপালে আটকা পড়াদের বিষয়ে তথ্য দিল মন্ত্রণালয়

শেয়ার করুন:
নেপালে আটকা পড়াদের বিষয়ে তথ্য দিল মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৬ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০২৫
সরকা‌রি সফরে নেপা‌লে থাকা প্রায় একশো বাংলাদেশি কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা কাঠমান্ডুতে আটকা পড়েছেন। এ ছাড়া, বাংলাদেশি অনেক পর্যটক নেপা‌লে আটকা পড়লেও তা‌দের স‌ঠিক সংখ‌্যা জানা সম্ভব হয়‌নি।

মঙ্গলবার (৯ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় নেপা‌লে আটকা পড়া‌দের বিষ‌য়ে এই তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

এতে বলা হ‌য়ে‌ছে, সরকা‌রি সফ‌রে নেপা‌লে থাকা প্রায় একশো বাংলাদেশি কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা কাঠমান্ডুতে আটকা পড়েছেন।

বর্তমানে নেপালে বাংলাদেশি পর্যটকদের সঠিক সংখ্যা স্পষ্ট নয়, তবে কাঠমান্ডুতে বাংলাদেশের দূতাবাস নেপালে আটকে থাকা হটলাইনে এখন পর্যন্ত কয়েকশ জন যোগা‌যোগ করেছেন।
এতে আরো বলা হয়, আটকা পড়া বাংলাদেশিরা ফ্লাইট চালু হ‌লে দে‌শে ফিরতে পার‌বেন। কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে সমন্বয় করছে।


 পিএ/টিকে 

মন্তব্য করুন