© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দাবি-আপত্তি নিষ্পত্তির পর ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে: ইসি সচিব

শেয়ার করুন:
দাবি-আপত্তি নিষ্পত্তির পর ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে: ইসি সচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৫ পিএম | ১০ সেপ্টেম্বর, ২০২৫
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে দাবি-আপত্তি নিষ্পত্তির পর ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের খসড়ায় ভোটকেন্দ্র ৪২ হাজার ৬১৮টি এবং ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।

আখতার আহমেদ বলেন, ৩৫ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত: আগমী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে পারে। 

এবি/এসএন

মন্তব্য করুন