© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গুলশান থানার সাবেক ওসি আমিনুল ইসলাম গ্রেপ্তার

শেয়ার করুন:
গুলশান থানার সাবেক ওসি আমিনুল ইসলাম গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৩ এএম | ১১ সেপ্টেম্বর, ২০২৫
গুলশান থানার সাবেক ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি টাঙ্গাইলের মির্জাপুর পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক নিসাবে কর্মরত।

বুধবার রাতে পুলিশ ট্রেনিং সেন্টারে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গ্রেপ্তার আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানায় সাবেক ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। ৫ আগস্টের পর তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তার নামে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ৮৩১৫/২০২৫। বুধবার সেই মামলার গ্রেপ্তারি পরোয়ানা টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছায়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ বলেন, ওয়ারেন্ট আমাদের নিকট পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আমিনুল ইসলামকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআর

মন্তব্য করুন