নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিককে কারণ দর্শানোর নোটিশ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দলীয় প্যাডে নোটিশটি পাওয়া যায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেন। কারণ দর্শানোর নেটিশটি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

নোটিশে উল্লেখ রয়েছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোনা জেলা শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী শনিবারের (১৩ সেপ্টেম্বর) মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হলো।

এদিকে, গত বুধবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেত্রকোনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সারোয়ার জাহান নামে এক প্রথম শ্রেণির ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার দুই দফায় হামলা পাল্টা হামলার ঘটনায় এলজিইডি কার্যালয়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। পরে রাতে সাবেক ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক দলের সম্পাদক ঠিকাদার সারোয়ার জাহান জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীসহ তিনজনের নাম উল্লেখ করে নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে সংশোধনের কথা বলে রাতেই অভিযোগ তুলে নেন বলে জানা গেছে থানা ও জেলা পুলিশ সূত্রে।

এ ব্যাপারে ঠিকাদার সারোয়ার জাহানের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘অনিক চার থেকে পাঁচ দিন আগে আমার চেম্বারে এসে হুমকি দিয়ে যায়।

আমি যেন এলজিইডিতে টেন্ডার জমা না দেই। আমার কাছে ২০ লাখ টাকা চাঁদাও দাবি করে। আমি যদি টেন্ডার দেই তাহলে লাথি দিয়ে মদন পাঠাবে। তখন আমি বললাম আমার লাইসেন্স দিয়ে অনেকেই কাজ করে। লাগলে তুমিও কাজ করতে পারো। কিন্তু সে আমাকে এলজিইডিতে না যাওয়ার নির্দেশ দেয়। পরে বুধবার আমাকে এলজিইডিতে গিয়ে সকলের সামনে মারধর করে। এই জন্য অভিযোগ দিয়েছিলাম। পরে জেলা বিএনপির সভাপতির কথায় একদিনের জন্য স্থগিত রাখা হয়েছে।’

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ জানান, ঘটনার পরপরই এলজিইডিতে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় ঠিকাদার একটি লিখিত অভিযোগ দিয়ে পরে সংশোধনের কথা বলে তুলে নেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এমআর 

Share this news on:

সর্বশেষ

img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026