© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাকসু নির্বাচনে প্রাণ হারালেন এক পোলিং অফিসার!

শেয়ার করুন:
জাকসু নির্বাচনে প্রাণ হারালেন এক পোলিং অফিসার!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০২ এএম | ১২ সেপ্টেম্বর, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্বপালনকালে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি নির্বাচনের পোলিং অফিসারের দায়িত্বপালন করছিলেন।

শিক্ষিকার নাম-জান্নাতুল ফেরদৌস। তিনি চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।

জানা গেছে, জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে এখনো। এর মধ্যে সকালে দায়িত্ব পালন করতে সিনেট ভবনে যান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। তবে এরপরও সারিতে থাকা ভোটাররা ভোট দেন। ভোটগ্রহণ শেষে ২১টি হল থেকে ব্যালট বাক্সগুলো সিনেট হলে নেওয়া হয়। ভোট গণনা শুরু হয় রাত সোয়া দশটার দিকে। সারা রাত ধরে চলেছে ভোট গণনার কাজ।

এসএস/এসএন

মন্তব্য করুন