© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হানিমুন পিরিয়ড শেষ করেছেন হৃদয়

শেয়ার করুন:
হানিমুন পিরিয়ড শেষ করেছেন হৃদয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৯ এএম | ১২ সেপ্টেম্বর, ২০২৫
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। হংকংকে ৭ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে লিটনের দল। ব্যাট হাতে লিটনের পাশাপাশি এদিন ভালো খেলেছেন তাওহীদ হৃদয়ও। ৩৬ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন তিনি। তবে তাওহীদের ফর্ম নিয়ে এখনও প্রশ্ন ওঠে সবসময়।

এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৪৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হৃদয়। এখন সকল দেশের ক্রিকেটারই তাকে কম-বেশি চেনেন। তবুও এখনও তার ফর্ম নিয়ে রয়েছে অস্বস্তি। সংবাদ সম্মেলনে হৃদয়কে প্রশ্ন করা হয়, আন্তর্জাতিক ক্রিকেটের তার ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়ে এসেছে কিনা।

এর জবাবে তাওহীদ হৃদয় বলেন, ‘আপনি যেটা বললেন, হানিমুন পিরিয়ড (আসলেই) শেষ। আমি চেষ্টা করছি, অনুশীলনে যাচ্ছি। হয়তো হচ্ছে না। যত বিশ্বমানের খেলোয়াড় আছে, তারা সবাই-ই কিন্তু এক গ্রাফে যেতে পারে না।’



তবে তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও হৃদয় রান করেছেন ধীরগতিতে। এর কারণও জানিয়েছেন তিনি। টাইগার ব্যাটসম্যান বলেন, 'উইকেট ট্রিকি ছিলো। এরকম দলের বিপক্ষে নিয়মিত খেলিনা। তাই একটু মানিয়ে নিতে হয়েছে। নেট রান রেটের হিসেব মাথায় ছিল। তবে আগে দেখতে হবে জয় পাই কিনা। ট্রাই করেছি, ব্যাটে বলে হচ্ছিলো না।'

এদিকে নিজের উন্নতি নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন হৃদয়। তিনি বলেন, ‘আমার উন্নতির অনেক জায়গা আছে। আমার হাতে যেটা আছে, চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ, স্ট্রাগল করছি। বিশ্বের যত খেলোয়াড় আছে, সবাই কমবেশি করে। হয়তো ইনিংসগুলো বড় করতে পারছি না। চেষ্টা করছি, এখান থেকে যদি আরেকটা ধাপ ওপরে নিতে পারি। দুই–তিনটা বাউন্ডারি হলে হয়তো দৃশ্যপটও বদলে যাবে।’

এমকে/এসএন

মন্তব্য করুন