© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রতিশ্রুতি না রাখায় মেয়রকে ট্রাকের সঙ্গে বেঁধে ঘুরাল জনতা (ভিডিও)

শেয়ার করুন:
প্রতিশ্রুতি না রাখায় মেয়রকে ট্রাকের সঙ্গে বেঁধে ঘুরাল জনতা (ভিডিও)
international-desk
০৭:৪৯ পিএম | ১৩ অক্টোবর, ২০১৯

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা না করায় মেয়রকে দড়ি দিয়ে ট্রাকের সঙ্গে বেঁধে ঘুরানোর ঘটনা ঘটেছে মেক্সিকোতে। সেই মেয়রের নাম জর্জ লুইস স্ক্যান্ডন হার্নান্ডেজ।

সময়মত প্রতিশ্রুতি পূরণ না করায় ওই মেয়রকে বেঁধে ঘুরানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ৮ অক্টোবর মেক্সিকোর লাস মার্গারিটাস শহরে এমন অদ্ভূত কাণ্ডটি ঘটে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর লাস মার্গারিটাস শহরে মেয়র নির্বাচিত হয়েছিলেন জর্জ লুইস স্ক্যান্ডন হার্নান্ডেজ। নির্বাচনের সময় শহরের বেহাল রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু জেতার পরও সেই রাস্তা মেরামত না হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা চার মাস আগে মেয়র অফিস ভাঙচুর করেছিল ।

তাতেও কাজ না হওয়ায় সম্প্রতি অফিস থেকে তুলে আনা হয় মেয়রকে। তারপর ট্রাকের পেছনে রশি দিয়ে বেঁধে ওই বেহাল রাস্তার ওপরই নেয়া হয় তাকে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মেয়র স্ক্যান্ডন হার্নান্ডেজকে অফিস থেকে বের করে একটি ট্রাকের পেছনে দড়ি দিয়ে বাঁধা হয় এবং চলন্ত গাড়িটি রাস্তায় তাকে টেনে নিয়ে যাচ্ছিল।

অবস্থার অবনতি ঘটলে পুলিশ কোনোমতে ট্রাক থামিয়ে মেয়রকে উদ্ধার করেন। এই ঘটনায় ১১ জন স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাতে-পায়ে সামান্য আঘাত পেলেও মারাত্মক কোনও আঘাত লাগেনি মেয়রের।

মেক্সিকোতে মেয়র কিংবা সরকারি কর্মকর্তারা প্রায়ই ক্ষমতাশালী মাদক ব্যবসায়ী ও অপরাধী চক্রের লক্ষ্যবস্তু হন। কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ না করায় জনতার এধরনের প্রকাশ্য শাস্তির বিধান বিরল এক ঘটনা।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন