© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাকসু নির্বাচনে ভোটে হেরে মুখ খুললেন শিবিরের ভিপি প্রার্থী

শেয়ার করুন:
জাকসু নির্বাচনে ভোটে হেরে মুখ খুললেন শিবিরের ভিপি প্রার্থী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৪ পিএম | ১৩ সেপ্টেম্বর, ২০২৫
অতীতে নির্মমতার শিকার শিবির নেতাকর্মীদের স্মরণ করে সমন্বিত শিক্ষার্থী জোটের শিবির সমর্থিত পরাজিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ আরিফ বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ২৫ জনের প্যানেলের ২০ জন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী বিজয়ী হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) জাকসুর ফলাফল ঘোষণার পর তিনি সাংবাদিকদের সঙ্গে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, ‘এমন একটি ক্যাম্পাস চাই নিজ নিজ ধর্ম, সংস্কৃতি ও মত প্রকাশ করতে পারবে। প্রতিবছর জাকসু নির্বাচন হবে আশা করছি। নির্বাচনে কিছু অব্যবস্থাপনা ছিল। আশাকরি ভবিষ্যতে সেগুলো হবে না।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরিফুল্লাহ আরিফ বলেন, ‘যারা নির্বাচিত হয়েছেন, তাদের ভালো কাজের প্রশংসা করবেন, ভুলগুলো ধরিয়ে দিবেন সমালোচনা করবেন।’

এমকে/টিকে

মন্তব্য করুন