© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে জিএম কাদেরের মন্তব্য

শেয়ার করুন:
ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে জিএম কাদেরের মন্তব্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০১ পিএম | ১৩ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসু ও জাকসুতে যে নির্বাচন হয়েছে সেটিকে এখনো গ্রহণযোগ্য করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পার্টি ঢাকা জেলার এক কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের প্রশ্ন রেখে বলেন, ডাকসু ও জাকসুতে যে নির্বাচন হচ্ছে সেটিকে এখনো গ্রহণযোগ্য করা সম্ভব হয়নি। জাতীয় নির্বাচনকে কিভাবে গ্রহণযোগ্য করবেন।

তিনি বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা, যে ফ্যাসিবাদী সরকারকে আমরা বর্জন করেছিলাম তারই প্রতিবিম্ব হিসেবে আবির্ভূত হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।

দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, জিএম কাদেরের নেতৃত্বে, জাতীয় পার্টি বাংলাদেশকে বাঁচাবেই।

একটা দুষ্টুচক্র দেশকে নিয়ে ছিনিমিনি খেলছে মন্তব্য করে তিনি বলেন, একটা অন্তর্বর্তীকালীন নির্বাচন বাংলাদেশকে বাঁচাতে পারে।

তিনি আরও বলেন, বারবার আমাদের অফিসে আঘাত করলেও আমরা কারোর অফিসে আগুন দেব না।

ইএ/টিকে

মন্তব্য করুন