© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের মিডিয়ায় থিতু হয়েছেন ফারিয়া!

শেয়ার করুন:
ফের মিডিয়ায় থিতু হয়েছেন ফারিয়া!

ফারিয়া শাহরিন

entertainment-reporter
০৪:০৬ পিএম | ১৪ অক্টোবর, ২০১৯

টিভি পর্দার আলোচিত-সমালোচিত অভিনেত্রী ফারিয়া শাহরিন। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। এসেই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন এ অভিনেত্রী।

সম্প্রতি, এফডিসি’র তিন নম্বর ফ্লোরে একটি বিজ্ঞাপনের শুটিং-এ অংশ নেন ফারিয়া। জানা গেছে, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের (এসকেবি) কুক ওয়্যারের বিজ্ঞাপন এটি। এর পরিচালনা করেছেন রানা মাসুদ।

এই প্রসঙ্গে নির্মাতা জানান, রোববার এফডিসিতে বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছে। আমার লেখা ও নির্দেশনায় দু’বছর আগে মিনা বাজারের একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন ফারিয়া শাহরিন। তারই ধারাবাহিকতায় নতুন এই বিজ্ঞাপনেও কাজ করলেন তিনি।

সম্প্রতি ফারিয়া লেখাপড়া শেষ করেছেন মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় থেকে। সেখানে মিডিয়া মার্কেটিং-র পড়াশুনা শেষ করেছেন তিনি। এরপরই অভিনেত্রী থিতু হয়েছেন মিডিয়ায়।

ফারিয়ার কাছে জানতে চাওয়া হয়, ভবিষ্যতের কী পরিকল্পনা করছেন তিনি? উত্তরে অভিনেত্রী বলেন, এখন থেকে নিয়মিত অভিনয়ে কাজ করতে চাই। ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমার নায়িকাও হতে চাই।

এদিকে সম্প্রতি যে বিজ্ঞাপনটিতে কাজ করেছেন ফারিয়া, তার জিঙ্গেল লিখেছেন নির্মাতা রানা মাসুদ নিজেই। আর এতে কণ্ঠ দিয়েছেন স্বরবর্ণ ব্যান্ডের নোবেল, এমনটাই জানিয়েছেন পরিচালক নিজেই।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন