© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের পর শিবির সভাপতির কর্মসূচি ঘোষণা

শেয়ার করুন:
জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের পর শিবির সভাপতির কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৯ এএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অধিকাংশ পদে বিজয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’। নিজেরদের নিরঙ্কুশ জয়ের পর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর শিবির সভাপতি তার ফেসবুকে দেওয়া পোস্টে বলেন, এই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা সারাদেশের কোথাও কোনো আনন্দ মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো।

আলহামদুলিল্লাহ। আল্লাহ অতি মহান। ঢাবির মত জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হলেন। 

যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল হত্যাযোগ্য। এই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা সারাদেশের কোথাও কোনো আনন্দ মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো।

কারও প্রতি আমাদের কোনো অনুযোগ ও বিদ্বেষ নেই। আমরা নিজেদের ও সকল ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই। গর্ব ও অহংকার হোক আমদের পায়ের ধুলো। উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার। 

গৌরবোজ্জ্বল ঐতিহাসিক যাত্রা ও নানান ঐতিহ্যের প্রতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক সম্প্রীতির অনন্য উপমা।

প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হয়ে উঠুক সবার বাংলাদেশ।

ইউটি/টিএ

মন্তব্য করুন