© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুরো নির্বাচনে প্রাপ্তি একটি ভোট, সেই ভোটারকে খুঁজছেন প্রার্থী রাকিব

শেয়ার করুন:
পুরো নির্বাচনে প্রাপ্তি একটি ভোট, সেই ভোটারকে খুঁজছেন প্রার্থী রাকিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৩ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসুর ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেও নিজের ভোটও নিজেকে দেননি রাকিবুল হাসান। পুরো নির্বাচনে তিনি মাত্র একটি ভোট পেয়েছেন, সেটিও এসেছে রোকেয়া হল থেকে। আর সেই অচেনা নারী ভোটারকেই বিয়ে করতে চান বলে জানিয়েছেন তিনি।

রাকিবুল হাসান এক ফেসবুক পোস্টে লিখেছেন, যেখানে আমি নিজেই নিজেকে ভোট দেইনি। অন্যদিকে যে বা যাহারা ভোট দিতে চেয়েছিলো তাদেরকেও ব্যক্তিগতভাবে নিষেধ করেছিলাম। তবুও রোকেয়া হলের কে যেন অতি উৎসাহী হয়ে আমায় একটা ভোট দিসে (দিয়েছে)।

তিনি লিখেছেন, যাইহোক, যিনি আমাকে ভোটটা দিসেন তিনি যদি আমার বন্ধু তালিকায় থাকেন দয়া করে আমাকে ইনবক্স করুন। আমি আপনাকে বিয়ে করতে চাই!

ফেসবুকে পোস্ট দেওয়ার পর থেকে রোকেয়া হলের সেই রহস্যময় ভোটারকে খুঁজে বেড়াচ্ছেন রাকিব। তবে এখনো তাকে খুঁজে পাননি।

এসএন 

মন্তব্য করুন