© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জেরুজালেমের গভর্নরকে তুলে নিয়ে গেছে ইসরায়েল

শেয়ার করুন:
জেরুজালেমের গভর্নরকে তুলে নিয়ে গেছে ইসরায়েল
international-desk
০৯:৩৩ পিএম | ১৪ অক্টোবর, ২০১৯

পবিত্রভূমি জেরুজালেমের গভর্নর আদনান গাইথকে তুলে নিয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের পুলিশ বাহিনী। সোমবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটকের পর তাকে নিয়ে যাওয়া হয়। প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছ। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সির খবরে বলা হয়, জেরুজালেমের সিলওয়ান এলাকার নিজ বাড়ি থেকে গভর্নর আদনান গাইথকে আটক করা হয়। এসময় ইসরায়েলের পুলিশ তার বাড়ি ও আশপাশের সড়কগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয়। 

পবিত্রভূমি জেরুজালেমের গভর্নর আদনান গাইথকে তুলে নিয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের পুলিশ বাহিনী। সোমবার ভোরে অভিযান চালিয়ে আটকের পর তাকে নিয়ে যাওয়া হয়। প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সির খবরে বলা হয়, জেরুজালেমের সিলওয়ান এলাকার নিজ বাড়ি থেকে গভর্নর আদনান গাইথকে আটক করা হয়। এসময় ইসরায়েলের পুলিশ তার বাড়ি ও আশপাশের সড়কগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয়। 

একইদিনে ফিলিস্তিনের স্বাধিকার আন্দোলনকারী সংগঠন ফাতাহ’র জেরুজালেমের সেক্রেটারি জেনারেল শাদি মুতিউরের বাসায়ও অভিযান চালায় ইসরাইলি বাহিনী।

তবে আকস্মিকভাবে জেরুজালেমের গভর্নরকে গ্রেপ্তারের কারণ নিয়ে ইসরায়েলি পুলিশ এখনও কোনো বিবৃতি দেয়নি।

১৯৬৭ সালের শেষ দিকে সিরিয়া, মিসর ও জর্ডানের সঙ্গে যুদ্ধের মাধ্যমে পূর্ব জেরুজালেম দখলে নেয় ইসরাইল। এর আগে ১৯৪৮ সালে আরব-ইসরাইল যুদ্ধে পবিত্র এ শহরের পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণে নেয় দেশটি। সেই থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি গড়তে শুরু করে।
 
১৯৮০ সালে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে ইসরাইল। তবে ইসরাইলের এ কর্তৃত্ব এবং দাবিকে স্বীকৃতি দেইনি আন্তর্জাতিক সম্প্রদায়।

ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সংঘাত নিরসনের প্রচেষ্টায় জেরুজালেমের মর্যাদার বিষয়টি একটি প্রধান ইস্যু।

২০১৭ সালের আগে বিশ্বের কোনো দেশ জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকার করেনি। বিশ্বের দেশগুলোর অস্বীকৃতির কারণেই বিদেশি দূতাবাসগুলো তেল আবিবে রয়েছে।

 

টাইমস/এমএস 

মন্তব্য করুন