© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারত থেকে দেশে ফিরেই গ্রেপ্তার আ.লীগের সাবেক এমপির ছেলে

শেয়ার করুন:
ভারত থেকে দেশে ফিরেই গ্রেপ্তার আ.লীগের সাবেক এমপির ছেলে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০২ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৫
প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে দেশে ফেরার পথে দীপ্ত মণ্ডল (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীকালে সেই রাতেই দাকোপ থানা-পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারকৃত দীপ্ত মণ্ডল খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ননী গোপাল মণ্ডলের ছেলে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দীপ্ত মণ্ডল ভারতে অবস্থান করছিলেন বলে জানা যায়।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গত বছরের ২৬ নভেম্বর এই থানায় হওয়া নাশকতা মামলার এজাহারনামীয় আসামি হওয়ায় তাকে আজ (রোববার) খুলনার আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে করাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এমকে/এসএন

মন্তব্য করুন