© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিএসসিকে সহায়তায় ৭৫ কর্মকর্তা সংযুক্ত

শেয়ার করুন:
পিএসসিকে সহায়তায় ৭৫ কর্মকর্তা সংযুক্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৯ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৫
জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি)-কে সহায়তা করতে ৭৫ জন কর্মকর্তাকে সংযুক্তি করেছে। তারা সবাই বিভিন্ন মন্ত্রণালয়ের ক্যাডার বহির্ভূত সহকারী সচিব।

আগামী ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ) অনুষ্ঠিত হবে। এ সময় তাঁরা পিএসসিকে সহায়তা করবেন। গত ১১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৭তম বি.সি.এস. পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ) পরিচালনায় কমিশনকে সহায়তা দেওয়ার জন্য ৭৫ জন কর্মকর্তাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে সংযুক্তি করা হলো।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় সংযুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশনের জন্য সরকারি কর্ম কমিশন সচিবালয়ে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। সে মোতাবেক কর্মকর্তাদের নির্ধারিত তারিখ ও সময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে উপস্থিত হয়ে এ ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হলো।

এমকে/এসএন

মন্তব্য করুন