© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-৮ এ ভোটযুদ্ধে নামলেন ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদি

শেয়ার করুন:
ঢাকা-৮ এ ভোটযুদ্ধে নামলেন ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৬ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৫
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ভোটে লড়বেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। 

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানান তিনি।

পোস্টে ওসমান হাদি লিখেছেন, ঢাকা-৮ এর ভাই-বোনেরা, শাহবাগ মোড়ে মিলাদ পড়ে আগামী সপ্তাহে আমার নির্বাচনী জার্নির বিসমিল্লাহ বলবো।

আগামী শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকেলে আপনাদের পরামর্শ শোনার জন্য ঢাকা-৮ এর অলিতে-গলিতে হাঁটবো। 

একসাথে চা-সিঙ্গারা খাবো। আপনাদের কথা শুনবো। প্রয়োজনীয় নোট নিবো। দেখা হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ঢাকা-৮ আসন মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত।

এসএন 

মন্তব্য করুন