© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পদ্মা সেতুতে চালু হচ্ছে ইলেকট্রনিক টোল কালেকশন পদ্ধতি

শেয়ার করুন:
পদ্মা সেতুতে চালু হচ্ছে ইলেকট্রনিক টোল কালেকশন পদ্ধতি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৬ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৫
পদ্মা সেতুতে লাইভ পাইলটিং আকারে চালু হচ্ছে আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) সিস্টেম। আগামীকাল (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে চালু হবে এই অত্যাধুনিক টোল কালেকশন ব্যবস্থা।

নতুন এই প্রযুক্তির মাধ্যমে গাড়ি থামানো ছাড়াই নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া সম্ভব হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান-এর নির্দেশনায় পদ্মা সেতুতে ETC সিস্টেমের কার্যক্রম শুরু হচ্ছে।

ETC সুবিধা ব্যবহার করতে আগ্রহী গাড়ি মালিকদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের TAP অ্যাপে গিয়ে “D-Toll” অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর RFID বুথে প্রথমবারের মতো RFID ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করতে হবে।

প্রক্রিয়া সম্পন্ন হলে গাড়ি ব্যবহারকারীরা ন্যূনতম ৩০ কিলোমিটার/ঘণ্টা গতিতে ETC লেন ব্যবহার করতে পারবেন। চলাকালে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে।

ভবিষ্যতে TAP-এর পাশাপাশি অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপও এই সেবার সঙ্গে যুক্ত হওয়ার আশা করা যাচ্ছে। TAP সহ অন্যান্য অ্যাপের সঙ্গে সংযোগ স্থাপনের কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের a2i (এটুআই)।


মন্তব্য করুন