© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৫ বছর বয়সে ইতিহাস গড়লেন ওয়েন কুপার

শেয়ার করুন:
১৫ বছর বয়সে ইতিহাস গড়লেন ওয়েন কুপার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৭ এএম | ১৫ সেপ্টেম্বর, ২০২৫
কিশোর বয়সে তারকাজগতে টেলিভিশন শিল্পের মর্যাদাপূর্ণ এমি পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ব্রিটিশ অভিনেতা ওয়েন কুপার। নেটফ্লিক্সের মিনিসিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ অভিনয়ের জন্য ৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে সর্বকনিষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি।

এত অল্প বয়সে টেলিভিশনের সবচেয়ে বড় আয়োজনে পুরস্কৃত হয়ে উচ্ছ্বসিত অভিনেতা ওয়েন।
সংবাদমাধ্যমে পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন এ অভিনেতা। ওয়েন কুপার বলেন,
'এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা আমার পরিবার, বাড়ির মানুষদের জন্যও অনেক বড় অর্থ বহন করে। তাই, এটি আমার জন্য সত্যিই অনেক বড় বিষয়।'



‘অ্যাডোলেসেন্স’-এ জেমি মিলার চরিত্রে অভিনয় করেন কুপার। পার্শ্বচরিত্রে অভিনয়ে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন খুদে এ অভিনেতা।

এবারের এমি পুরস্কারে ‘সেভরেন্স’ সিরিজের তারকা ট্রামেল টিলম্যান ও ব্রিট লোয়ার জিতেছেন দুটি বড় পুরস্কার। এছাড়া ‘দ্য পিট’ এবং ‘দ্য স্টুডিও’ প্রাথমিক পর্যায়ে জয়ী হিসেবে উঠে এসেছে।

প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হয় তারকা জগতের জমকালো এ আসর। এ আয়োজনে আমেরিকান প্রাইম টাইম টেলিভিশনের সেরাদের সম্মান জানানো হয়।

এবি/টিকে

মন্তব্য করুন