পুঁজিবাজারে সূচকে নামমাত্র উত্থান, লেনদেন তলানিতে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার (১৫ সেপ্টেম্বর) সব কটি মূল্যসূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। দিনের একপর্যায়ে সূচকের বড় উত্থান হলেও দিন শেষে তা স্থায়ী হয়নি। উল্টো এদিন এক্সচেঞ্জটির লেনদেনে যে কটি সিকিউরিটিজের দর বেড়েছে, তার চেয়ে বেশি সংখ্যক সিকিউরিটিজের দর কমেছে। আর সার্বিক লেনদেন আরও তলানিতে নেমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে অবস্থান নিয়েছে। গতকাল (রোববার) লেনদেন শেষে যা ৫ হাজার ৪৬৮ পয়েন্টে ছিল। ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকও ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৫ পয়েন্টে উঠেছে। রোববার এই সূচকটির অবস্থান ছিল ২ হাজার ১২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৬ পয়েন্টে অবস্থান করছে। রোববার যা ১ হাজার ১৮৫ পয়েন্টে ছিল।

আজ ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৪০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৭টির। বিপরীতে কমেছে ১৯৯টির। আর ৮৬টির দর অপরিবর্তিত ছিল। ডিএসইতে আজ মোট ৭০৬ কোটি ৩৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যা গত ১৭ আগস্টের পর সর্বনিম্ন। ওইদিন লেনদেন হয়েছিল ৮০১ কোটি ৭১ লাখ টাকা। রোববার এক্সচেঞ্জটিতে ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে আজ লেনদেন কমেছে ২৬ কোটি ২৩ লাখ টাকা।

ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে টেকনো ড্রাগস লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ২৪ কোটি ৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। রোববার ২৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়ে লেনদেন তালিকায় শীর্ষে ছিল রবি আজিয়াটা লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সব কটি মূল্যসূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ সিকিউরিটিজের দর কমার পাশাপাশি এক্সচেঞ্জটির সার্বিক লেনদেনের পরিমাণেও ভাটা পড়েছে। সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৬৭ পয়েন্টে উঠেছে। আর সিএসসিএক্স সূচকটি ৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট ২১৯টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৭০টির দর বেড়েছে। কমেছে ১১৬টির। আর ৩৩টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল। আজ এক্সচেঞ্জটির সার্বিক লেনদেন হয়েছে ৮ কোটি ৬১ লাখ টাকা। আগের দিন ১২ কোটি ৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ডিপি ওয়ার্ল্ডের সাথে লাভজনক না হলে চুক্তি করবে না বাংলাদেশ: নৌপরিবহন উপদেষ্টা Feb 02, 2026
রমজান শুরুর সম্ভাব্য তারিখ এক দিন পেছাল Feb 02, 2026
সীতাকুন্ডে নির্বাচনী জনসভায় যে বক্তব্য রাখলেন জামায়াতে আমির Feb 02, 2026
img
আমির হোসেন আমুর অ্যাকাউন্টে মিলল কত টাকা? Feb 02, 2026
প্রিন্সে দুই নায়িকা, জ্যোতির্ময়ীর চরিত্রে চমক Feb 02, 2026
img
ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কথা চিন্তা করবেন না: হাসনাত আব্দুল্লাহ Feb 02, 2026
img
কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
এবার কিউবাকে আল্টিমেটাম ট্রাম্পের Feb 02, 2026
img
পোশাকের মতোই যশোরের ফুল বিদেশে রপ্তানি করতে চাই: তারেক রহমান Feb 02, 2026
img
গ্র্যামি অ্যাওয়ার্ড মঞ্চে আইসিইর অভিযানের প্রতিবাদ করলেন ব্যাড বানি Feb 02, 2026
img
মাঘ মাসে মাথা এত গরম হলে চৈত্রে কী হবে: জামায়াত আমির Feb 02, 2026
img

২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে তৈরি পোশাক রফতানি আয় কমলো ২.৪৩ শতাংশ Feb 02, 2026
img
মডেলিং ছেড়ে অভিনয়ে, ক্যারিয়ার বদলের গল্প সামান্তার Feb 02, 2026
img
কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থীর ভূমিধস জয় Feb 02, 2026
img
আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকায় ব্রাজিলের ১২তম শিরোপা Feb 02, 2026
img
জন্মদিনে ভিন্ন উপহার, মাকে নিয়ে জেট স্কি রাইডে হৃতিক Feb 02, 2026
img
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ সিরিজের আদলে জামায়াত আমিরের ব্যানার Feb 02, 2026
img
ঢাকার সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা জোরদারের নির্দেশ ডিএমপির Feb 02, 2026
img
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাদ যাচ্ছে 'এ' প্লাস ক্যাটাগরী, তালিকায় ২৭ ক্রিকেটার Feb 02, 2026
img

কক্সবাজারে জামায়াতের আমির

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই Feb 02, 2026