© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুধু উচ্চকক্ষের জন্য পিআর পদ্ধতি চাইছে এনসিপি: জাভেদ রাসিন

শেয়ার করুন:
শুধু উচ্চকক্ষের জন্য পিআর পদ্ধতি চাইছে এনসিপি: জাভেদ রাসিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৫ পিএম | ১৫ সেপ্টেম্বর, ২০২৫
জাতীয় নির্বাচনে শুধু উচ্চকক্ষের জন্য এনসিপি পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চাইছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এনসিপি কার্যালয়ে ‘বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই?’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

জাভেদ রাসিন বলেন, কোনো জোটে এনসিপি যাবে না, কোনো যুগপৎ আন্দোলনেও যাবে না। পিআর পদ্ধতি শুধু উচ্চকক্ষের জন্য চাইছে এনসিপি। এনসিপির নেতৃত্বেই আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করা হবে।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা ’৭২- এর সংবিধানের সমালোচনা করে বলেন, নিপীড়নমূলক এই সংবিধান অবশ্যই পরিবর্তন করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা না হলে কোনো সংস্কার টিকবে না।

ইউটি/টিএ


মন্তব্য করুন