© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিসিবির দাবি প্রত্যাখ্যান করল আইসিসি

শেয়ার করুন:
পিসিবির দাবি প্রত্যাখ্যান করল আইসিসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৭ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৫
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে মাঠের বাইরে হ্যান্ডশেক বিতর্ক। পিসিবির অভিযোগ, টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ইচ্ছে করে সালমান আলি আগাকে রোহিত শর্মার সঙ্গে হাত মেলাতে দেননি।

এই অভিযোগের ভিত্তিতে পাইক্রফটকে সরানোর দাবি জানায় পিসিবি। তবে আইসিসি সেই দাবি সরাসরি নাকচ করেছে। ক্রিকবাজের খবরে বলা হয়েছে, আইসিসির অপারেশনস কিংবা আইনি বিভাগ থেকে পিসিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইসিসির পক্ষ থেকে চিঠিতে পিসিবিকে জানানো হয়, ভারত-পাকিস্তান ম্যাচে হাত না মেলানো বিতর্কে পাইক্রফটের কোনো ভূমিকা নেই।

আইসিসি জানিয়েছে, মাঠে থাকা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তারাই পাইক্রফটকে জানিয়েছিলেন, টসে দুই দলের অধিনায়ক হাত মেলাবেন না। চিঠিতে স্পষ্ট করা হয়েছে, পাইক্রফট ভারতীয় দলের পক্ষ নিয়ে কিছু করেননি।

এসএস/এসএন

মন্তব্য করুন