© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জকসু নির্বাচন ডিসেম্বরের মধ্যে : জবি উপাচার্য

শেয়ার করুন:
জকসু নির্বাচন ডিসেম্বরের মধ্যে : জবি উপাচার্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৩ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে হবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিন দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে এসে তিনি এ কথা জানান। শিক্ষার্থীরা দাবি উত্থাপন করলে উপাচার্য বলেন, আমরা যোগাযোগ নিয়মিত করছি। আজও তানজিম উদ্দিন স্যারের সঙ্গে যোগাযোগ হয়েছে।


শিক্ষার্থীরা লিখিত রোডম্যাপ চাইলে উপাচার্য বলেন, আমাদের নীতিমালা পাঠানো হয়েছে। সেটা অনুমোদন হলেই আমরা রোডম্যাপ দিব। তা না হলে সে রোডম্যাপের কোনো ভিত্তি থাকবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো জকসু বিধি শিগগিরই অনুমোদন হবে আশা করছি।

অনুমোদিত বিধি অনুসারে ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন সম্ভব হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নয়নের ব্যাপারে তিনি বলেন, ক্যান্টিনে খাওয়ার মান বাড়ানোর জন্য কমিটি ইতোমধ্যে এক্টিভেট করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এ ব্যাপারে দৃশ্যমান উন্নতি হবে ইনশাআল্লাহ।

এর আগে এদিন সকাল ১০টা থেকে জকসুর রোডম্যাপ ঘোষণাসহ তিন দফা দাবিতে অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাদের দাবি সমূহহলো, শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে, তা নির্দিষ্ট করতে হবে; ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে;  ক্যাফিটেরিয়ার ভর্তুকি প্রদান করে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ সুবিধা বৃদ্ধি ও শীততাপ নিয়ন্ত্রণ নিশ্চিত করা।

এসএস/এসএন

মন্তব্য করুন